নগরবাসীর মাঝে ব্যাপক সাড়া জাগিয়ে শেষ হলো নগরীর অভিজাত পাঁচলাইশ আবাসিক এলাকায় উইকন প্রপার্টিজের বিলাসবহুল আবাসন প্রকল্প উইকন শুকরানা’র গ্রাউন্ড ব্রেকিং এবং তিনদিনব্যাপী আবাসন মেলা।মঙ্গলবার (১৪ জুন) রাতে পর্দা নামে তিন দিনের আবাসন মেলার। মেলায় প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটে এবং আয়োজকদের আশানুরূপ বুকিং মেলে। ফ্ল্যাট বুকিং দাতারা পিটুপির সৌজন্যে পূর্ব ঘোষিত ফার্নিচারও বুঝে নেন।
উইকন প্রপার্টিজের পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার চট্টগ্রাম খবরকে বলেন, ৩ দিনব্যাপী এ মেলায় সাধারণ ক্রেতার বেশ সাড়া পেয়েছি। মেলায় ক্রেতা সাধারণকে পুরোনো প্রোজেক্ট সম্পর্কে জানানো এবং নতুন প্রজেক্ট সম্পর্কে ধরণা দেওয়া হয়। পাশাপাশি মেলায় চলমান প্রজেক্টের ফ্ল্যাট বুকিং দিয়ে ক্রেতারা বুঝে নেন পিটুপি’র আকর্ষনীয় ফার্নিচার সেট।

তিনদিন ব্যাপী এ মেলায় কতটি ফ্ল্যাট বিক্রি হবে, কি পরিমাণ ক্রেতার সমাগম হবে তার লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছিল আগেই। এ বিষয়ে জানতে চাইলে নির্ধারিত লক্ষ্যের চেয়ে বেশি সাড়া পেয়েছেন বলে জানান পিটুপি’র সহযোগী প্রতিষ্ঠান উইকন প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী। শেষ দিনে সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, ক্রেতা সমাগমে ব্যস্ত সময় পার করছেন দায়িত্বশীলরা। তারা ৭ থেকে ৮টি প্রকল্প নিয়ে ক্রেতাদের সাথে কথা বলছেন। ক্রেতাদের পছন্দসই জায়গায় আধুনিক সুযোগ-সুবিধা সংযোজন করে বাজেট মূল্যে ফ্ল্যাট বিক্রির নকশা দেখাচ্ছেন তারা। এক ছাদের নিচে প্ল্যানিং ডিজাইন, ফার্স্ট কনস্ট্রাকশন এন্ড ফিনিশিং ম্যাটেরিয়ালস, ইনহাউজ আর্কিটেক্ট কনস্ট্রাকশন টিম, ইন্টেরিয়র সলিওশনসহ আবাসন শিল্পের যাবতীয় সব সুবিধা দেওয়া হচ্ছে ক্রেতা ও দর্শনার্থীদের। কোম্পানীর সেলস এন্ড মার্কেটিং কনসালটেন্ট মোহাম্মদ হাসান বলেন, উইকন শুকরানা গ্রাউন্ড ব্রেকিংয়ের এই মেলায় আমরা ক্রেতা সাধারণের প্রচুর আগ্রহ দেখেছি। উইকন প্রপার্টিজের নান্দনিক স্থাপত্যশৈলী ক্রেতাদের আগ্রহী করে তুলেছে। মেলা চলাকালে আমরা আমাদের টার্গেট ক্রেতাদের থেকে ফ্ল্যাট বুকিং পেয়েছি। সামনে আমাদের আরও প্রোজেক্ট নিয়ে মেলা হবে।

এছাড়াও উইকন প্রপার্টিজের নিজস্ব ডিজাইন টিম থাকায় ক্রেতা ও দর্শনার্থীরা মেলাটি বেশ উপভোগ করেন।উইকন প্রপার্টিজের পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার বলেন, চট্টগ্রামে আধুনিক এবং নান্দনিক স্থাপত্যশৈলীর আবাসন নির্মাণ এবং দ্রুত সময়ে ঝামেলাহীনভাবে অ্যাপার্টমেন্ট ক্রেতাদের হাতে তুলে দিতেই উইকন প্রপার্টিজ যাত্রা। উইকন এক ছাদের নিচে নিয়ে এসেছে প্ল্যানিং ডিজাইন, ফার্স্ট কনস্ট্রাকশন এন্ড ফিনিশিং ম্যাটেরিয়ালস, ইনহাউজ আর্কিটেক্ট কনস্ট্রাকশন টিম, ইন্টেরিয়র সলিওশনসহ আবাসন শিল্পের যাবতীয় সবকিছুই। নিজস্ব ডিজাইন টিম থাকায় আমরা দিতে পারছি অ্যামেইজিং ফ্লোর লে-আউট। সর্বোত্তম উপায়ে ডিজাইন করার কারণে থাকছে না কোনো হিডেন স্কয়ারফিট। এর প্রেক্ষিতে ভূমি মালিকারা আমাদের ওপর আস্থা রাখেন বিশ্বাসের সাথে। একই প্রসঙ্গে পিটুপি’র ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা আশরাফুল ইসলাম আলভী বলেন, আমরা ক্রেতাদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করি। উইকনের এ আবাসন মেলায় আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি। অনেক ক্রেতারা মেলায় এসে ফ্ল্যাট বুকিং দিয়ে পছন্দের ফার্নিচার নিয়ে গেছেন। আমরা যে পরিমাণ ক্রেতা সমাগম ও ফ্ল্যাট বিক্রির টার্গেট রেখেছিলাম, তার চেয়ে বেশি সাড়া পেয়েছি।