পিটুপির উদ্যোগে প্রতিষ্ঠানের কর্মকর্ত-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন এবং ক্রীড়া বিনোদনে প্রতিটি কর্মীকে কর্মমুখর রাখতে দু’দিনব্যাপী ক্রিক ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। গত ৩ ও ৪ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর মনসুরাবাদ পুলিশ লাইন মাঠে ক্রিক ফেস্টে বিভিন্ন বিভাগের দেড় শতাদিক কর্মকর্তা-কর্মচারী স্বতঃস্ম্ফূর্তভাবে উৎসবে অংশগ্রহণ করেন।\হ্তু পিটুপি গ্রুপের প্রতিষ্ঠান উইকন প্রপার্টিজ লিমিটেড, পিটুপি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন, পিটুপি ৩৬০ (ডিজাইন স্টুডিও), পিটুপি ফার্নিচার, পিটুপি এক্সপেরিয়েন্স সেন্টার, ইনফিনিটি করপোরেশন, স্ট্রাইপ এবং পিটুপি কমিউনিকেশন অ্যান্ড ইভেন্টস মিলিয়ে দুই গ্রুপে ৮টি দল অংশগ্রহণ করে টুর্নামেন্টে। ৪ ডিসেম্বর ফাইনাল ম্যাচের মাধ্যমে এই উৎসবমুখর ক্রীড়া উৎসব সমাপ্ত হয়। এর আগে ৩ ডিসেম্বর ক্রিক ফেস্টের উদ্বোধন করেন পিটুপির পরিচালক আর্কিটেক্ট মাহাদী ইফতেখার, সিইও মোহাম্মদ ফাহিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ৪ ডিসেম্বর ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে পিটুপি ফিনিক্স টিম ও পিটুপি ফ্যালকন টিম। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় পিটুপি ফ্যালকন টিমকে ১০ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পিটুপি ফিনিক্স। টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করে পিটুপি ওয়ারিয়র্স টিম।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি নর্থ) মো. সালাম কবীর পিপিএম। বিশেষ অতিথি ছিলেন পিটুপির পরিচালক সাদমান সাইকা সেফা, পরিচালক আর্কিটেক্ট মাহাদী ইফতেখার, সিইও মোহাম্মদ ফাহিম, পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন) নাজিম উদ্দিন, পরিচালক (পল্গ্যানিং অ্যান্ড ডিজাইন) প্রকৌশলী রতন মন্ডল, এজিএম রামেন দাশ গুপ্ত, হেড অব বিজনেস অ্যান্ড অপারেশন নাজমুল বিন আবেদীন (রুবায়েত), ডিজিএম প্রকৌশলী মহসিন ইকবাল, ডিজিএম প্রকৌশলী শিবলু খাস্তগীর, নির্বাহী পরিচালক নির্ঝর চক্রবর্তী ও ফাইন্যান্স ম্যানেজার শাখাওয়াত হোসেন।